আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাক্তনকে ক্ষমা করতে নারাজ পরীমনি, ফেসবুক পোস্টে কী বার্তা দিলেন?

 

Brother IT Digital

অতীতের সম্পর্ক থেকে পাওয়া কষ্ট, অভিমান কিংবা ক্ষোভ ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিবসে।

প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় দিবসটি। ২০২৬ সালে দিনটি শনিবার। তবে প্রাক্তনকে ক্ষমা করার এই বার্তার সঙ্গে যেন একমত নন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি।

শনিবার নিজের ফেসবুক আইডিতে প্রাক্তনকে ক্ষমা করার দিনসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেছেন পরীমনি। পোস্টটির সঙ্গে রাগের ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘নো নো নো নো নোওওও…..’।

তার এই প্রতিক্রিয়া দেখে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। তবে ঠিক কাকে ক্ষমা করতে চান না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।

পরীমনির ব্যক্তিগত জীবনে প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। তার প্রাক্তনদের মধ্যে রয়েছেন অভিনেতা শরীফুল ইসলাম রাজ। একসময় তার সঙ্গে সংসারও করেছেন পরীমনি। এই দম্পতির ঘরে রয়েছে এক সন্তান। পরে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

রাজের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর দুই সন্তানকে ঘিরেই এখন পরীমনির জীবন। নিজের ছেলের পাশাপাশি একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন তিনি। দুই সন্তানকে নিয়েই সময় কাটছে এই অভিনেত্রীর।

তবে ফেসবুকে দেওয়া সাম্প্রতিক পোস্টের মাধ্যমে পরীমনি কোনো নির্দিষ্ট প্রাক্তনকে ইঙ্গিত করেছেন কি না, তা জানা যায়নি। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

1

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

2

এক লুটেরার হাত থেকে ক্ষমতা আরেক লুটেরার হাতে গেছে: জামায়াত আ

3

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা

4

সালমানের স্টুডিও ভাঙচুরে বিএনপিকে নিয়ে আসিফের স্ট্যাটাসে বিস

5

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

6

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

7

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

8

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

9

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

10

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

11

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

12

নাসীরুদ্দীন, সারজিসসহ ৯ এনসিপি নেতার বিরুদ্ধে ছিনতাই ও হামলা

13

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

14

স্ত্রী মশা দমনে ৬ লাখ পুরুষ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

15

প্রধানমন্ত্রীর ইশারায় সব চলে, তাহলে দুর্নীতি বন্ধ হয় না কেন:

16

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

গাজীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারে

18

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

19

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

20