আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. মাহমুদা আলম মিতু এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এমপি হওয়ার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই নেত্রী। তিনি লিখেছেন, সংসদ সদস্য হওয়ার পর আমার মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে।

রোববার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। 

পোস্টে মিতু লিখেছেন, আমার একটা সুন্দর, হাসিখুশি জীবন ছিল। দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে করতে নিজের অজান্তেই সেই জীবনটা অন্য এক জীবনে রূপ নিল। আমার এই আইডিটা একসময় এমন ছিল, যেখানে একটু ঘুরে গেলেই মানুষের মন ভালো হয়ে যেত।

ইচ্ছেমতো সার্কাজম করতাম, মজা করতাম, আড্ডা দিতাম। তারপর ২০২৪ এলো সবকিছু যেন এলোমেলো হয়ে গেল। শুধু আমার নয়, আমার মতো আরও অনেকের জীবনই হয়তো বদলে গেছে। মনের ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে।

এনসিপির এই নেত্রী লিখেছেন, অনেকেই ভাবেন, এমপি হয়েছে, কত কিছু পেয়েছে! অথচ সত্যিটা হলো, আমার এমন একটি ক্যারিয়ার, পরিচিতি এবং কাজের অভিজ্ঞতা ছিল, যা দিয়ে চাইলে আজকের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করতে পারতাম।

হয়তো আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এমপি হওয়ার পর এই জীবনটাকে আমি একদিন ও উপভোগ করতে পারিনি। হেসেছি অনেক। তবে কারণ শুধু এই নয় যে, আমি আর আমার প্রিয় গাইনোকোলজির বই খুলে বসি না। আসল কারণ হলো, এই পথ চলতে গিয়ে কোথাও যেন নিজেকেই হারিয়ে ফেলেছি।

মাহমুদা মিতু লেখেন, আমি মাথা না নোয়ানো মেয়ে, আজকাল মাথা নোয়াতে হয়, সবার ভালোর জন্য কম্প্রোমাইজ করতে হয়। এখন আর মন চাইলেই প্রতিবাদ করতে পারি না। অট্টহাসি দেখলেও বলতে পারি না, একবার ভাবুন, কোথা থেকে কোথায় এসেছেন। একটু মাটির দিকে তাকান, দয়া করে। কত বিপ্লবীর রক্তে রাঙা এই মাটি!!!

তিনি আরও লেখেন, সংসদে যতবার জুলাই নিয়ে আলোচনা হয়, ততবার মনে হয় ভেতরের সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। কান্না পায়। সেই ছেলেগুলোর লাশ চোখে ভাসে কিন্তু সেই কান্নাটুকু চেপে লুকিয়ে ফেলতে হয়। হেরে যাচ্ছি যে সেটা কাউকে বুঝতে দিতে মন চায় না।

এই নেত্রী লেখেন, ক্ষমতা মানুষকে সব সময় শক্তিশালী করে না, কখনো কখনো সবচেয়ে বড় মূল্য দিতে হয় নিজের স্বাভাবিক হাসি, নিজের স্বাধীনতা আর নিজের সত্তাকে। সেই মূল্যটা যারা দেয়, তারাই জানে এর ভার কতটা।

পোস্টে মিতু লেখেন, রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা আজ হয়তো অনেকেই অনুভব করছেন না। কিন্তু সময়ই একদিন এর মূল্য বুঝিয়ে দেবে। দিন শেষে সবচেয়ে বড় আশ্রয় একটাই, আল্লাহ আছেন।

তিনি অন্তর্যামী, মানুষের উচ্চারিত শব্দের চেয়েও নীরব দীর্ঘশ্বাস তিনি বেশি জানেন। তিনি সব দেখেন, সব জানেন এবং তার বিচারই সর্বোত্তম। সেই অপেক্ষায় রইলাম।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

1

ফেঁসে গেলেন সালমান খান, আদালতে তলব

2

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

3

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প

4

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

5

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

6

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

7

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

8

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

9

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: ত

10

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

11

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

12

বাঁশের ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

13

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

14

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

15

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

16

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

17

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

18

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

19

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

20