আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

 

Brother IT Digital

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩ কেজি ওজনের দুটি ইলিশ। মাছ দুটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্য ঘাটে মো. শরীফ ব্যাপারির মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

জেলে রফিক মাঝি বলেন, ‘রোববার মেঘনায় জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই দুটি ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি আলাদা করে আড়তে নিয়ে নিলামে বিক্রি করা হয়।’

মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে ফরহাদ হাওলাদারের আড়তের কর্মচারী মাছ দুটি কিনে নেন। মাছ দুটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনায় ইলিশের সংকট রয়েছে। এ অবস্থায় বড় আকৃতির ইলিশ জেলের জালে ধরা পড়া স্বস্তির বিষয়। সামনে আরও বড় আকৃতির ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

1

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

2

রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তরুণদের যুক্ত করার বিকল্প নেই: রিজভ

3

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

4

১৩০ প্রতারণা মামলার আসামি কে এই দিলরুবা

5

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

6

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

7

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

8

চরফ্যাশনে ভূমি বিরোধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ,

9

ব্রাজিলের হার সইতে না পেরে হাসপাতালে ভক্ত

10

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

11

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

12

শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

13

১৪ লাখ টাকার স্বর্ণ চুরি, সিসিটিভিতে ধরা পড়লো ইঁদুর

14

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক

15

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

16

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত

17

সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ-দখলের অধিকার প্রবীণের সুরক্ষ

18

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

19

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

20