আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত তানজিলুর রহমান

 

Brother IT Digital

ভোলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত তানজিলুর রহমান

দৌলতখানের বিচ্ছিন্ন চর মদনপুরে কৃষি উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি

ভোলা প্রতিনিধি: ভোলায় ২০২৫-২৬ অর্থবছরে জেলার সাত উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোঃ তানজিলুর রহমান। তিনি দৌলতখান উপজেলার মেঘনাবিধৌত বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৃষি সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ অবদান, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষক ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি ভোলার খামারবাড়ি মিলনায়তনে জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ভোলা খামারবাড়ির উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ শামীম আহমেদ।

দৌলতখানের বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তানজিলুর রহমান। কৃষকদের নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করা, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অনাবাদি জমিকে উৎপাদনমুখী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

তাঁর উদ্যোগ ও পরামর্শে মদনপুর ইউনিয়নের কৃষকরা ক্যাপসিকাম, বিটরুট, শসা, চিচিঙ্গা, করলা, লাউ, ঝিঙা, কাঁচামরিচ ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন। পাশাপাশি বছরের সাত থেকে আট মাস পানিতে ডুবে থাকার পর রবি মৌসুমে জেগে ওঠা পতিত জমিতে তরমুজ চাষ সম্প্রসারণেও কাজ করছেন তিনি। এতে একদিকে অনাবাদি জমির সদ্ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে শস্য নিবিড়তা ও কৃষকদের বাড়তি আয়ের সম্ভাবনা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক বলেন, বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও তানজিলুর রহমান কৃষকদের উচ্চমূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ করা, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। জেলার সাত উপজেলার কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতারই স্বীকৃতি। তিনি তানজিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও কৃষি ও কৃষকের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, মদনপুরের মতো বিচ্ছিন্ন চরাঞ্চলে কৃষির সম্ভাবনা কাজে লাগাতে তানজিলুর রহমান নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কৃষকদের নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করা, উচ্চমূল্যের ফসল উৎপাদন সম্প্রসারণ এবং অনাবাদি জমি চাষের আওতায় আনার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। তাঁর এ অর্জন দৌলতখানের জন্য আনন্দ ও গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিডি (পিপি) মোঃ বাহাউদ্দীন সেক, মোঃ রিয়াজ উদ্দিন, এসএমও, পার্টনার, এসএসিপি-আরএআইএনএসের মনিটরিং অফিসার মোঃ রিফাত সিকদার, এডিডি (শস্য) তাওহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

তানজিলুর রহমানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভোলার প্রত্যন্ত চরাঞ্চলে কৃষি উন্নয়নে মাঠপর্যায়ের একজন কর্মকর্তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও কৃষকবান্ধব কার্যক্রমের স্বীকৃতি। তাঁর এ সাফল্য মদনপুর ইউনিয়নের কৃষকসহ জেলার কৃষি অঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, প্রশ্ন ফাঁস নিয়ে সরব হা

1

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

2

ভোলা সাইক্লোন কি স্বাধীনতার পথ ত্বরান্বিত করেছিল?

3

হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ত

4

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

5

ভোলা জেলা পরিষদে চাকরির সুযোগ

6

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

7

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

8

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে:

9

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

10

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

11

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

12

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

13

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

14

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

15

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

16

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

17

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

18

আরেক কিশোরকে ডেকে নিয়ে বাইক কেড়ে নিয়েছিল তুহিন!

19

আমিরাতেই আছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া

20