আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ সভা

 

Brother IT Digital

সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন:  ভোলার চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা সুশীলন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম, শক রেসপন্সিভ সামাজিক সুরক্ষা কর্মসূচি (SRSP) ও ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স (CRI) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পূর্বপ্রস্তুতি, করণীয়, দুর্যোগ-পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং জলবায়ু ঝুঁকি বীমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি WFP-এর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর বুলবুল আহমেদ। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম।

এ সময় সুশীলনের ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মো. সোহেল ও দোলন সরকারসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “ঘূর্ণিঝড়ের আগে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি দুর্যোগ মোকাবিলায় সুশীলনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ে পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

1

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

2

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দ

3

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

4

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

5

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

6

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

7

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু, আহত ২

8

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

9

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার: এলজিআরডি মন্ত্রী

10

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

11

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

12

শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

13

নতুন পে স্কেলে প্রাথমিকের শিক্ষকরা কত বেতন পাবেন

14

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

15

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

16

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

17

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

18

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

19

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

20