আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে নববধূকে রেখে প্রেমিকার হাত ধরে পালালেন স্বামী

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন:  বিয়ের মাত্র তিন মাসের মাথায় নববধূকে রেখে পাশের বাড়ির এক তরুণীর সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জুয়েল নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই তরুণীকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এসে নববধূকে ডিভোর্স দিয়ে প্রেমিকাকে বিয়ে করবেন বলেও জানান জুয়েল। এ ঘটনায় ভোলার লালমোহনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার ছাড়পাওয়ালা বাড়িতে। অভিযুক্ত জুয়েলের বয়স ২০ বছর। অপরদিকে প্রেমিকা রুপা বেগম একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে জুয়েলের সঙ্গে পারিবারিকভাবে সীমা বেগমের বিয়ে হয়। এরই মধ্যে পাশের বাড়ির তরুণী রুপার সঙ্গে জুয়েলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে আসে। একপর্যায়ে রুপাকে নিয়ে বাড়ি থেকে চলে যান জুয়েল। পরে দুজন আবার জুয়েলের বাড়িতে ফিরে আসেন।

জুয়েলের দাবি, রুপার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি তিনি আগে থেকেই পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। তবে পরিবারের জোরাজুরিতে সীমা বেগমকে বিয়ে করতে বাধ্য হন। তাই আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে রুপাকে বিয়ে করতে চান।

অন্যদিকে, জুয়েলের স্ত্রী সীমা বেগম জানান, তাকে দুইবার দেখার পরই বিয়ে করেছিলেন জুয়েল। কিন্তু বিয়ের মাত্র তিন মাসের মাথায় এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় জুয়েলের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন তিনি।

তবে জুয়েলের মায়ের দাবি, তার ছেলে কখনোই পরিবারের কাছে কোনো মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানাননি। এখন যে দাবি করছে, তা সঠিক নয় বলেও জানান তিনি।

এদিকে, তিন মাসের নববধূর সংসার, পুরোনো প্রেমের সম্পর্কের দাবি এবং নতুন করে বিয়ের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিন টিনের ঘরে ৩০০, পাকা ঘরে ৫০০ টাকা! কিসের

1

মনপুরায় গরমে স্বস্তি দিতে সেবাপ্রার্থীদের ঠান্ডা পানি দিলেন

2

বিদ্যুৎ সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

3

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনত

4

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

5

বোরহানউদ্দিনে ১০০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যা

6

কিশোরের জামিন হয়নি, বিচারক বললেন, প্রশ্রয় দিলে বিত্তবানেরা ব

7

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

8

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

9

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

10

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে নানা পর

11

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

12

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

13

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

14

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

15

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

16

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন

17

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

18

তরকারিতে লবণ কম, স্ত্রীকে পেটালেন স্বামী; অতঃপর বাবাকে পেটাল

19

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

20