আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়নে নানা পরামর্শ

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজে শিক্ষার মানোন্নয়ন ও আগামী দিনের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির ফলাফল বিপর্যয়ের পর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের একাডেমিক ভবনের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আইচা কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. মহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন আহমেদ (টিপু)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, কলেজের সাবেক সভাপতি ও দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার।

এ ছাড়া বক্তব্য দেন দক্ষিণ আইচা থানা যুবদল নেতা মীর মো. নাজিম উদ্দিন, ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাতাব্বর, কলেজের বিদ্যোৎসাহী সদস্য আবুল কাশেম মাস্টার, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

সমাবেশে কলেজের সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ, মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবক—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে।

এ সময় শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং আগামী দিনে কলেজের ফলাফল ও শিক্ষার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি

1

পাঁচ ধাপের ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি

2

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

3

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

4

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে টেনে এনে বাঁচালেন স্ত

5

বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন

6

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

7

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

8

মানবিক পুলিশ সদস্য মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন

9

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

10

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

11

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

12

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

13

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

14

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

15

ভোলায় ৪ দিন বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক সেবা

16

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপার

17

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

18

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

19

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

20