আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন

 

Brother IT Digital

সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সংকটের অভাব নেই; যেখানেই হাত দেবেন, সেখানেই সংকট। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। সার বিতরণ ও ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে এসব করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর হলেও—এ বিষয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলায় গঠিত কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিন জনকে মনোনীত করায় যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগের সুযোগ নেই। বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। ফলে সার বিতরণে সরকার শতভাগ ব্যর্থ হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সারসংকট হচ্ছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় টাকা নিয়ে ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যমের বরাত দিয়ে তিনি আরো বলেন, অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় সারসংকট হয়েছে। এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া হয়েছে। সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন। একই পরিবারের একাধিক ব্যক্তি ডিলারশিপ নেওয়ার পাশাপাশি ভুয়া গুদাম ও চুক্তিনামা দিয়েও ডিলারশিপ নেওয়ার অভিযোগ রয়েছে। রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নামও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের ছয় দফা দাবি :এমন প্রেক্ষাপটে, সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে ডিলার নিয়োগের যোগ্যতার মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ, অর্থ আদায়ের অভিযোগ তদন্ত, সারসংকট নিয়ে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা দাবি করেছে দলটি। অভিযোগের ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ছয়-সাত মাসে সরকারের সর্বস্তরে দলীয়করণ, দুর্নীতি ও মন্ত্রীদের মিথ্যাচারে জামায়াত উদ্বিগ্ন। ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপানো হচ্ছে। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার করতে চায় জামায়াত। কিন্তু, সরকার বিরোধী দলকে প্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দিয়ে কর্তৃত্ববাদী কাঠামো তৈরির চেষ্টা করছে। এই বিতর্ক রাজপথে না ঠেলে সংসদে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সার, তেল, গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানিসংকটে উত্পাদন খরচ ও দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

1

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

2

শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম

3

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

4

ঢাকা-১০ আসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

5

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

6

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

7

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

8

পাটওয়ারীর লংমার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

9

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

10

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

11

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

12

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত

13

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

14

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

15

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

16

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

17

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

18

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

19

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

20