আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার

 

Brother IT Digital

চট্টগ্রামে মাদক সেবনের টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী শিশুকন্যাকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে তার মা সীমার কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সীমা (২৬) নামের এক নারী ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) তাদের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রির জন্য বাসা থেকে জোর করে নিয়ে গেছেন। তার স্বামী মাদকাসক্ত বলেও অভিযোগ করেন ওই নারী।

পুলিশ জানায়, সীমা ও লোকমান সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন। শনিবার রাতে লোকমান তাদের মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ করেন তার স্ত্রী।

অভিযোগ পাওয়ার পর পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজ ২০ ঘণ্টায়ও মেলেনি

1

আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না

2

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

3

সার বিক্রি নিয়ে খুচরা বিক্রেতাদের জন্য নির্দেশনা

4

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

5

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

6

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

7

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

8

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

9

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

10

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

11

জার্মানিতে সমকামী মিছিলের ওপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

12

তজুমদ্দিনে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার

13

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

14

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

15

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

16

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

17

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

18

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

19

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

20