আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল: মিলবে কোথায়, চলবে কতদিন

 

Brother IT Digital

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কর্মসূচি চালু করা হয়েছে। চলবে টানা তিন মাস।

গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ট্রাকসেলের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেলে ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

চাল ক্রয়ের সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে এ কার্যক্রম তিন মাস চলবে। এই সময়ে তৈরি পোশাকশিল্পের কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

1

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

2

ভোলার বোরহানউদ্দিন টিনের ঘরে ৩০০, পাকা ঘরে ৫০০ টাকা! কিসের

3

আমি চেয়ারম্যান হলে শিবপুরের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে—মাইন

4

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

5

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

6

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

7

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বউ আনলেন শাহীন

8

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

9

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

10

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা

11

লালমোহনে তাবলীগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্ল

12

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল

13

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

14

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

15

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

16

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা কে: প্রশ্ন রাশেদ

17

জামায়াত এমপির সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও

18

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

19

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

20