আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না

 

Brother IT Digital

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মানবিক সহায়তাকারীর বিরুদ্ধে দুর্ঘটনাজনিত কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না। এমনকি হাসপাতালে নেওয়ার পর আহত ব্যক্তির মৃত্যু হলেও শুধু উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার কারণে দায়ী করা যাবে না উদ্ধারকারীকে।

সাধারণ মানুষকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধারে উৎসাহিত করতে সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় এমন আইনি সুরক্ষার প্রস্তাব করা হয়েছে। এতে ‘গুড সামারিটান’ বা মানবিক উদ্ধারকারীদের বিশেষ সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচাতে প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানে এ সময়কে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রাণহানি ও গুরুতর শারীরিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তবে পুলিশি ঝামেলা, মামলা কিংবা আদালতে হাজিরার আশঙ্কায় অনেক সময় সাধারণ মানুষ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে চান না। এতে সময়মতো চিকিৎসা না পাওয়ায় আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ পরিস্থিতি পরিবর্তনে উদ্ধারকারীদের আইনি সুরক্ষা, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা এবং দ্রুত উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে।

খসড়ার প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্যে মানবিক বিবেচনায় আহত ব্যক্তিকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা বা হাসপাতালে স্থানান্তর করলে সেই সহায়তার ফলে দুর্ঘটনাজনিত ক্ষতি কিংবা মৃত্যুর জন্য তাকে ফৌজদারি ও দেওয়ানি মামলায় দায়ী করা যাবে না।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন আইনি জটিলতার ভয়ে পিছিয়ে না যান, সে জন্য কার্যকর সুরক্ষাব্যবস্থা প্রয়োজন। গুড সামারিটান সুরক্ষার প্রস্তাবের মাধ্যমে উদ্ধারকারীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাহমিদুর রহমান বলেন, মানবিক কারণে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া হলে তা সাধারণ মানুষকে উদ্ধারকাজে উৎসাহিত করতে পারে। তবে প্রকৃত মানবিক সহায়তা এবং ইচ্ছাকৃত ক্ষতি বা গুরুতর অবহেলার মধ্যে পার্থক্য নির্ধারণে আইনে সুরক্ষার পরিধি স্পষ্ট করা প্রয়োজন।

দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যে পৌঁছাবে উদ্ধারকারী দল

প্রস্তাবিত আইনে দুর্ঘটনার খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্যে কমিউনিটি ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স টিম গঠনের কথা বলা হয়েছে।

এ ছাড়া আহত ব্যক্তিকে উপযুক্ত হাসপাতালে নেওয়া, গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলোকে প্রাথমিক চিকিৎসা দিতে বাধ্য করার প্রস্তাব রয়েছে।

বর্তমানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬২ ধারায় দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর বিধান রয়েছে।

এ ধারায় দেশব্যাপী টোল-ফ্রি টেলিফোন নম্বর চালুর পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরযানের চালক, কন্ডাক্টর বা তাঁদের প্রতিনিধিকে নিকটস্থ থানায় খবর দেওয়া এবং আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে।

এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসা নয়, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে-

নিরাপদ সড়ক নির্মাণ: সড়কের নকশা, নির্মাণ ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। ভুল নকশা বা অনিরাপদ অবকাঠামোর কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

পথচারীদের নিরাপত্তা: ফুটপাত, নিরাপদ পারাপার ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মোটরসাইকেলে হেলমেট: চালক ও আরোহী উভয়ের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।

শিশুদের নিরাপত্তা: শিশু পরিবহনের জন্য পৃথক নিরাপত্তা বিধিমালা প্রণয়নের কথা বলা হয়েছে।

সাইকেলের জন্য পৃথক লেন: সাইকেল আরোহীদের নিরাপদ চলাচলে আলাদা লেন তৈরির প্রস্তাব রয়েছে।

অন্তর্ভুক্তিমূলক যোগাযোগব্যবস্থা: নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী সড়ক ও গণপরিবহন নিশ্চিত করার বিষয়টিও খসড়ায় রাখা হয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ১

1

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

2

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত?

3

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

4

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

5

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

6

পে-স্কেল বাস্তবায়নে নতুন গতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্য

7

মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বৈঠক, সিলিকন ভ্যালিতে বাংল

8

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

9

রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হতে চায় সজীব

10

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

11

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

12

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

13

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

14

জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট

15

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

16

মনপুরায় কলাতলী ইউনিয়ন পরিষদ ভবন আবাসন বাজারে স্থাপনের দাবিতে

17

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল

18

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

19

মোদির বিশেষ ঘোষণার পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

20