আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

 

Brother IT Digital

মো. সবুজ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার দিনের সফরে আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) ভোলায় আসছেন। সফরকালে তিনি জেলার লালমোহন ও তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে পৌঁছানোর পর সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি।

পরে বিকেল সাড়ে ৩টায় বরিশালের লাহারহাট ঘাটে পৌঁছে ফেরিযোগে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৪টা ৫০ মিনিটে ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছে সড়কপথে লালমোহনে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টার দিকে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় লালমোহনের নিজ বাসভবন থেকে ভোলা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১১টায় ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেরিযোগে ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট ঘাটে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

চার দিনের এ সফরে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

1

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

2

হাসপাতালে রোগীর মাথায় ভেঙে পড়ল ছাদ!

3

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল

4

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

5

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

6

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

7

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

8

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

9

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

10

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

11

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

12

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

13

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

14

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

15

তজুমদ্দিনে ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন করে আলোচনায়

16

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

17

পদ বাণিজ্য নিয়ে শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম্মার

18

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

19

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

20