আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আইসিইউ; অ্যাম্বুলেন্সেই ঝরছে প্রাণ

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: উপকূলীয় নদীবেষ্টিত ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার প্রায় সাড়ে ছয় লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে বিপুল এই জনগোষ্ঠীর জন্য হাসপাতালে নেই কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার ব্যবস্থা না থাকায় প্রতিদিন শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোগীদের নিয়ে বরিশাল কিংবা ঢাকায় ছুটতে হচ্ছে স্বজনদের। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারাচ্ছেন অনেক রোগী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, চরফ্যাশন উপজেলার জনসংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৮১৭ জন এবং দ্বীপ উপজেলা মনপুরার জনসংখ্যা ৮৯ হাজার ৭৪৫ জন। দুই উপজেলার মোট ৬ লাখ ৮ হাজার ৫৬২ জন মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর বাইরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি, মুজিবনগরসহ বিভিন্ন নদীবেষ্টিত চরাঞ্চলের হাজার হাজার মানুষও জরুরি চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। সব মিলিয়ে প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসাসেবায় হাসপাতালটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক, সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত, তীব্র শ্বাসকষ্ট, জটিল প্রসূতি অবস্থা কিংবা মারাত্মক সংক্রমণের মতো সংকটাপন্ন পরিস্থিতিতে রোগীর জীবন বাঁচাতে দ্রুত নিবিড় পরিচর্যা ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হয়। কিন্তু চরফ্যাশনে আইসিইউ ও সিসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকদের অনেক ক্ষেত্রেই রোগীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকায় পাঠানোর পরামর্শ দিতে হয়।

একদিকে দীর্ঘ সড়কপথ, অন্যদিকে নদী ও নৌপথের প্রতিবন্ধকতা। বিশেষ করে রাতের বেলায় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান ও অ্যাম্বুলেন্সের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা না থাকলে দীর্ঘ সময় যাত্রা করা সংকটাপন্ন রোগীদের জন্য হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে গন্তব্যের হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক রোগীর মৃত্যু ঘটে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নবজাতক ও শিশুরা। নবজাতকের তীব্র শ্বাসকষ্ট (আরডিএস), জন্মগত জটিলতা ও সংক্রমণের মতো পরিস্থিতিতে বিশেষায়িত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) প্রয়োজন হলেও চরফ্যাশনে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। ফলে সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে নিতে গিয়ে বাড়ছে মৃত্যুঝুঁকি। একই সঙ্গে ঝুঁকিতে পড়ছে প্রসূতি মায়েদের জীবনও।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, নদীবেষ্টিত ও যোগাযোগব্যবস্থায় পিছিয়ে থাকা এই জনপদের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ ইউনিট স্থাপন জরুরি। পাশাপাশি এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, “বিভাগীয় শহর থেকে ১০০ কিলোমিটার দূরের এই জনপদের ছয় লাখের বেশি মানুষের জরুরি ও জটিল রোগ ব্যবস্থাপনায়, বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ সেবা চালু করা গেলে তারা ব্যাপকভাবে উপকৃত হবেন। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখানে আধুনিক ল্যাব ও আইসিইউ ইউনিট স্থাপন এবং তা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ান একান্ত প্রয়োজন।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

1

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

2

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ নির্ধারণ

3

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

4

চরফ্যাশনে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

5

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

6

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ

7

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

8

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

9

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

10

তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে

11

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

12

বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

13

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

14

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

15

বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

16

জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রম

17

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

18

এবার ‘বিয়ে বহির্ভূত প্রেমে’র অভিযোগ ফিফা সভাপতির বিরুদ্ধে

19

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

20