আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

 

Brother IT Digital

মো. হাসান ফরাজী, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে সিএনজি মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সিএনজি চালক ও শ্রমিকরা অভিযোগ করেন, বোরহানউদ্দিন থেকে যাত্রী নিয়ে ভোলায় গেলে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বাস মালিক সমিতির লোকজন তাদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেন। এছাড়া চালকদের বিভিন্নভাবে হয়রানি, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত অযথা হয়রানির শিকার হচ্ছেন। তাদের প্রশ্ন, দেশের বিভিন্ন এলাকায় সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের অনুমতি থাকলেও ভোলায় কেন তিনজন যাত্রী বহনের বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

মানববন্ধনে বক্তারা সিএনজি চালকদের ওপর হয়রানি, মারধর ও বৈষম্যমূলক আচরণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ও স্বাভাবিকভাবে যাত্রী পরিবহনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি জানান।

মানববন্ধনে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ, চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

1

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

2

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

3

আগস্টেই ছয় মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী, কী করবেন তখন?

4

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

5

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা

6

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীর

7

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

8

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

9

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

10

বসতঘরের পেছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১

11

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন

12

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

13

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

14

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

15

৩৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে, বাসররাতেই বরের মৃত্যু

16

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

17

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

18

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষম

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

20