আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ



আগামী ৫ আগস্ট ভারতে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ। ভারতে তার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছে সরকার।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে বাংলাদেশ মনে করে।

তিনি বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

উল্লেখ্য, একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হবেন শেখ হাসিনা।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক (মেরিটাইম) নিরাপত্তা সহযোগিতার অংশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্যোগের ধারাবাহিকতা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেসব চুক্তি দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

1

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

2

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

3

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ

4

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, ক্ষোভ মুসল্লিদের

5

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

6

মনপুরায় সাংবাদিক-গ্রামবাসীর উদ্যোগে উপকূলের কাছে বালু উত্তোল

7

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

8

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

9

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল

10

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

11

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

12

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

13

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

14

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

15

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

16

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

17

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

18

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

19

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

20