আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—আব্বাস মাঝি (৪৬), মো. আলমগীর মাঝি (৪৩) ও মো. আলমগীর হোসেন (৪১)। তারা তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। 

একই দিন বিকেলে কোস্টগার্ড দক্ষিন জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। 

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত মধ্যরাতে চর মোজাম্মেল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩ বাড়ি তল্লাশি চালিয়ে ৩ ডাকাতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় পাইপগান, ৩ টি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড রাইফেল বল ও ৪ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, আটক ৩ ডাকাতের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। 

পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

1

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

2

চ্যানেল ভোলায় খবর প্রকাশের পর রক্ত দিলেন পুলিশ সদস্য, সফল হল

3

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

4

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

5

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

7

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

8

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্

9

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

10

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

11

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

12

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্

13

ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, নেই বয়সসীমা

14

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

15

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

16

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

17

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

18

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

19

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

20