আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার সাবেক রানার ও সেনাসদস্য ইমরুল কায়েস। রোববার (২১ জুন) ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি গুম, হত্যা ও কথিত ক্রসফায়ারের একাধিক ভয়াবহ ঘটনার বর্ণনা দেন।

ইমরুল কায়েস জানান, ২০১০ সালে র‍্যাবে কর্মরত অবস্থায় তাকে জিয়াউল আহসানের ব্যক্তিগত রানার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি জিয়াউলের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে যান এবং একাধিক অভিযানে অংশ নেন।

জবানবন্দিতে তিনি দাবি করেন, এক রাতে তাকে নিয়ে টঙ্গী এলাকায় একটি রেললাইনের পাশে একটি বস্তা ফেলে আসার নির্দেশ দেওয়া হয়। বস্তাটি নামাতে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে একটি মরদেহ রয়েছে। পরে মরদেহটি রেললাইনের ওপর রেখে আসা হয় এবং কিছুক্ষণ পর একটি ট্রেন সেখানে চলে যায়।

তিনি আরও দাবি করেন, জিয়াউল আহসানের নেতৃত্বে সুন্দরবনে পরিচালিত একটি অভিযান ছিল ‘সাজানো’। অভিযানে যাওয়ার পর তারা জঙ্গলের ভেতরে গুলিবিদ্ধ কয়েকটি মরদেহ দেখতে পান। সেখানে জলদস্যুদের ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সামগ্রী এবং একটি ছাগল পাওয়া যায়। পরে ওই ছাগল জবাই করে উপস্থিত কর্মকর্তারা দুপুরের খাবার খান।

বিডিআর বিদ্রোহ-পরবর্তী ‘অপারেশন রেবেল হান্ট’-এর প্রসঙ্গ টেনে ইমরুল কায়েস বলেন, সে সময় আটক কয়েকজন বিডিআর সদস্যকে গোপনে হত্যা করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে ইনজেকশন প্রয়োগ করে এবং কিছু ক্ষেত্রে গুলি করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো।

তিনি আরও দাবি করেন, ২০১২ সালে পোস্তগোলা এলাকায় একটি অভিযানে ১১ জনকে নদীতে নিয়ে একই কায়দায় হত্যা করা হয়। এছাড়া জাফলং সীমান্তে ভারত থেকে হস্তান্তর করা দুই ব্যক্তিকেও পথিমধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বলে তিনি আদালতে জানান।

সাক্ষ্যগ্রহণকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুর

1

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

2

নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত, বাস্তবায়নের অপেক্ষা

3

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘ

4

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, আটক ২

5

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

6

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

7

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

8

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

9

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

10

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

11

পুলিশ, ময়নাতদন্ত ও স্বজনদের তথ্যে মিলছে না হিসাব

12

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

13

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

14

ইয়ামালের অদ্ভুত ফ্যাশনের রহস্য কী!

15

দৌলতখানে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা উৎ

16

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

17

ভোলার চরফ্যাশন ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায়

18

দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

19

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

20