আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: গণভোটে সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ জনরায় পাওয়ার পরও তা বাস্তবায়নে সরকারের অনীহা এবং বর্তমান প্রশাসনের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৯ জুন) বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণভোটে সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে, কিন্তু সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। আমরা সেই ভোটাধিকারের লড়াই চালিয়ে যাব। সংস্কারের প্রশ্নে সরকারকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি যদি দেশের বিশাল এই জনগোষ্ঠীকে অস্বীকার করে, তবে সরকারের পতনধ্বনি বাজতে সময় লাগবে না।”

তিনি অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে এবং তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। বর্তমান সরকারের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসন ও ব্যাংকিং খাতে অদক্ষ ও অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, “গোপালগঞ্জের উন্নয়নের মডেল এখন বগুড়ার শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এই ধারা চলতে থাকে, তবে যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, তা অধরাই থেকে যাবে।”

বিএনপির বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নিজেদের আত্মীয়স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করে দলটি হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। তিনি গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্য শহীদদের নামে ইউনিয়নের নামকরণের আহ্বান জানান।

তিনি বলেন, “আপনারা আরাম-আয়েশে ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। এখন সন্তানদের ঠিকাদারি কাজ দিয়ে যে নোংরা রাজনীতি জন্ম দিচ্ছেন, তা জনগণ মেনে নেবে না।”

বাগেরহাটে শেখ পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের অবসান ঘটায় স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হজরত খানজাহান (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

এ সময় তিনি শনিবার খুলনায় অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান এবং বলেন, দেশের যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানে উন্নয়ন নিশ্চিত করাই এনসিপির লক্ষ্য।

এ সময় এনসিপির বাগেরহাট জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

1

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্র

2

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

3

বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন

4

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

5

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মা

6

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

7

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

8

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

9

জামায়াতের সঙ্গে আলাপ করে বিক্ষোভ মিছিল করছে আ. লীগ: রাশেদ খা

10

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

11

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

12

টাকার বিছানায় শুয়ে ভাইরাল এই তরুণী, এতো টাকার নেপথ্যে কী?

13

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

14

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

15

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

16

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

17

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

18

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

19

শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম

20