আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

 

Brother IT Digital

চ্যানেল ভোলা :  যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে আবারও নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, বিশ্বে সবচেয়ে বেশি অলিম্পিক পদক ও নোবেল পুরস্কার অর্জন করেছে যুক্তরাষ্ট্র। এরপর রসিকতার সুরে তিনি বলেন, “তবে আমাকে এখনো একটি নোবেলও দেওয়া হয়নি।”

ট্রাম্পের দাবি, তিনি আটটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন। তাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন তিনি।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তিনি প্রকাশ্যে নিজেকে এ পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতেও তিনি বলেছিলেন, ইতিহাসে তার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের দাবিদার আর কাউকে তিনি মনে করেন না।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। পরে তিনি প্রতীকীভাবে নিজের পদক ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দিলে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, এটি কেবল প্রতীকী উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে পুরস্কারের সম্মান ও স্বীকৃতি কেবল নরওয়েজিয়ান নোবেল কমিটি ঘোষিত বিজয়ীর সঙ্গেই যুক্ত থাকবে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, নিজের কূটনৈতিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জনের ইচ্ছা ট্রাম্পের দীর্ঘদিনের। গত বছরের আগস্টে ট্রাম্প প্রশাসনের সাবেক এক সহকারীও মন্তব্য করেছিলেন, ইতিহাসে নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নোবেল পুরস্কারকে ট্রাম্প ‘চূড়ান্ত স্বীকৃতি’ হিসেবে দেখেন।

এদিকে সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গাত্মক একটি পোস্টে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের কথা বলেন। সেখানে তিনি কৌতুক করে লেখেন, ট্রাম্প অন্তত ৩৮ বার একই যুদ্ধের অবসান ঘটানোর দাবি করেছেন এবং ইতিহাসে কোনো প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করেননি যা নোবেল কমিটির স্বীকৃতির দাবিদার বলে মন্তব্য করেন।

সূত্র: দ্য হিল


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই প্রাণ গেল সুমির

1

পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, প্রশ্ন ফাঁস নিয়ে সরব হা

2

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

3

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

4

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

5

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

6

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

7

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

8

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

9

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

10

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

11

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

12

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

13

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকা

14

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

15

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিক

16

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

17

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

18

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

19

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে

20