আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার



ভোলা সদর মডেল থানাধীন টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে চার কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে সদর টাউন পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে সদর টাউন পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল শেখের নেতৃত্বে এএসআই নীলরতনসহ পুলিশের একটি দল ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইলিশা সড়কের পানবাজার সরকারি স্কুল মাঠসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে জাকির হোসেনকে আটক করা হয়। পুলিশের দাবি, এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জাকির হোসেন ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জাকির হোসেনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

1

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

2

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

3

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

4

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

5

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

6

দেশের ৩ জেলায় ফের বন্যার আশঙ্কা

7

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

8

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

9

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

10

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

11

ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়ন

12

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

13

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

14

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

15

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভোলা শহরে ছাত্রশিবিরের সাইকেল র

16

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

17

চ্যানেল ভোলার সংবাদে সাড়া, পানিবন্দি ৬০ পরিবারের পাশে কোস্ট

18

আত্মহত্যার আগে দেয়া পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট ভাইরাল

19

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

20