আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ

 

Brother IT Digital

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অনুদানের বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন এলাকায় দুর্যোগের পর এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

চীনের অংশেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেই নেপালের জন্য আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের এই অনুদান চূড়ান্ত অনুমোদনের পর নেপালের দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহৃত হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

1

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

2

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

3

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

4

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

5

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

6

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বি

7

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

8

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

9

গাজীপুরে দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মায়ের আত্ম

10

লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, কেন গুপ্ত বলেন : গোলাম পরওয়ার

11

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজম

12

তিন বেলা খাবার জোটে না, একবেলা মরিচ-পানি ভাতেই দিন কাটে মইফু

13

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

14

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

15

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

16

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

17

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

18

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

19

থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার

20