আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

 

Brother IT Digital

দলের অভ্যন্তরীণ কোন্দল, চক্রান্ত এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে যুবদলের রাজনীতিকে বিদায় জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার এক যুবদল নেতা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাথায় হাত রেখে তওবা করার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

রাজনীতি ছেড়ে দেওয়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়ন যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলম ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের দুর্দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি জেল-জুলুমও সহ্য করেছেন বলে দাবি করেন তিনি। তবে সম্প্রতি দলের অভ্যন্তরীণ চক্রান্ত ও কোন্দলের শিকার হয়ে তাঁকে কারাভোগ করতে হয় এবং পরবর্তীতে দল থেকেও বহিষ্কার করা হয় বলে অভিযোগ করেন।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে মাহবুব আলম বলেন, “দলের কঠিন সময়ে রক্ত, ঘাম ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে আমি চরম হতাশ। তাই মায়ের সামনে তওবা করে এবং এক মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই এবং ব্যক্তিগত জীবন ও পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

1

‘ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে বাড়ছে শয্যা, রোগী না নিলে ব্যবস্

2

দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

3

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

4

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

5

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

6

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

7

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

8

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

9

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত

10

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

11

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

12

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

13

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

14

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

15

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

16

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

17

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

18

দক্ষিণ আইচায় ভুয়া পরিচয়ে প্রতারণার ফাঁদ

19

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

20