আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৯ বছর ধরে কমিটি নেই, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা থানা বাজার

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় অব্যবস্থাপনা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অস্বাস্থ্যকর মাছ বাজার, বেহাল স্যানিটেশন ও তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। দ্রুত একটি কার্যকর বাজার পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মাছ বাজারে হাঁটুসমান কাদা জমে রয়েছে। মাছের পচা নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ও থানা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক ডাক্তার হাসনাইন বলেন, মাছ বাজারকে স্বাস্থ্যসম্মত করতে বাজারের দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন নির্মাণ এবং একটি আধুনিক টলঘর স্থাপন জরুরি। পাশাপাশি বাজারে আগত মানুষের জন্য তিনটি পাবলিক টয়লেট এবং শিশুদের জন্য একটি বিনোদন পার্ক নির্মাণেরও দাবি জানান তিনি।

বাজারের জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ইলেকট্রনিকস ব্যবসায়ী সালাউদ্দিন অভিযোগ করে বলেন, আগে ড্রেনটির প্রস্থ ছিল দুই ফুট। পরে তা এক ফুটে নামিয়ে নিম্নমানের নির্মাণকাজ করা হয়। ড্রেনে ঢাকনা না থাকায় ময়লা-আবর্জনায় এটি কার্যত অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত নতুন ড্রেন নির্মাণের দাবি জানান।

এদিকে বাজারের প্রধান সড়কে রিকশা, বোরাক ও অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। এতে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

হাওলাদার মেডিকেলের মালিক মিজান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বোরাকের জন্য তিনটি এবং বাসের জন্য একটি স্ট্যান্ড ব্যবহৃত হচ্ছে। একই স্থানে একাধিক স্ট্যান্ড থাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। তিনি সরকারি খাস জমিতে একটি গোলচত্বর নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীদের উদ্যোগে ১৯৯৬ সালে সর্বশেষ দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়। কয়েক বছর পর সেই কমিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ ২৯ বছরেও নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার বলেন, দূষিত মাছ বাজার, বেহাল ড্রেনেজ ব্যবস্থা ও যত্রতত্র পার্কিং সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি কার্যকর বাজার পরিচালনা কমিটি গঠন জরুরি। জবাবদিহিমূলক ব্যবস্থাপনা চালু হলে বাজারে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি দক্ষিণ আইচা থানা বাজার পরিচালনা কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপ

1

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

2

দ্য প্রিন্টের প্রতিবেদন: ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত

3

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

4

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

5

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

6

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

7

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌর জামায়াতের র‍্যালী

8

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

9

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

10

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

11

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

12

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

13

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

14

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

15

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

16

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি, বা

17

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

18

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

19

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

20