আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় যাত্রী ওঠানো নিয়ে বিরোধ, চালক-হেলপারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

 

Brother IT Digital

মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাইক্রোবাসচালক ও তাঁর হেলপারকে মারধর, নগদ ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবকসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চালক।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সড়কে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. ইব্রাহিম (৩৫) উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে রামনেওয়াজ ঘাটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ইব্রাহিমের মাইক্রোবাসের হেলপারের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। অভিযুক্তরা মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ইব্রাহিম ঘাট থেকে যাত্রী নিয়ে সাকুচিয়ার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অভিযুক্তরা তাঁর মাইক্রোবাসের পথরোধ করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁকে ও তাঁর হেলপারকে গাড়ি থেকে নামিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইব্রাহিমের দাবি, হামলাকারীরা তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা এবং হেলপারের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া মাইক্রোবাসের সামনের, পাশের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ঘটনার পর ইব্রাহিম ও তাঁর হেলপার মনপুরা হাসপাতালে চিকিৎসা নেন। তাঁর দাবি, ঘটনার পর থেকে মাইক্রোবাসটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ইব্রাহিম।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

1

যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে

2

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

3

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

4

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

5

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

6

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্র

7

ভোলার মেঘনায় নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজ ২০ ঘণ্টায়ও মেলেনি

8

বাংলাদেশে সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল ফেসবুক; ব্যবহারকারীরা

9

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

10

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

11

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

12

শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম

13

প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা

14

চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

15

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস

16

হাজীরহাটে কে হচ্ছেন চেয়ারম্যান? মাঠে সক্রিয় তিন প্রার্থী

17

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

18

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

19

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

20