আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা

 

Brother IT Digital

ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার পরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।  

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মার্টিন লুথার কিং জুনিয়রের ওই উদ্ধৃতিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। 

পোস্টে নুসরাত লেখেন, 'Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.'

— Martin Luther King Jr. 

যার বাংলা অর্থ দাঁড়ায়—‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটা সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন’। 

পোস্টটিতে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন ব্যারিস্টার নুসরাত খান।  পোস্টটিতে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। পদত্যাগ করায় বেশিরভাগ নেটিজেন ইশরাকের প্রশংসা করেছেন।   

শফিকুল ইসলাম নামে একজন লেখেন, ‘ইশরাক হোসেন পদত্যাগ করে দলকে বুঝিয়ে দিলেন ত্যাগীরা মাথা উঁচু করে চলে, নিচু করে নয়।

সাইফুল আলম লিখেছেন, ভবিষ্যতে রাজনীতিতে নতুন ইতিহাস গড়বেন ইশরাক ভাই, ইনশাআল্লাহ। মহান আল্লাহতায়ালা উত্তম পরিকল্পনাকারী, অনেক সময় মানুষের দুই চোখে যেটা নেগেটিভ বা ক্ষতি, মহান আল্লাহতায়ালার কাছে সেটা পজিটিভ।

তৌসিফ মুস্তফা নামের এক নেটিজেন লেখেন, ইশরাক ভাই একজনই। যুগে যুগে এমন একজনই নেতা হয়। 

মুহাম্মদ সোহাগ লিখেছেন, প্রতিমন্ত্রী ইশরাকের চেয়ে জনতার ইশরাক অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন, পদ হারালে কেউ কেউ ইতিহাস হয়ে যায়, আর কেউ কেউ ইতিহাস গড়তে শুরু করে।

ইশরাকের স্ত্রীকে উদ্দেশ করে শাহ আলম নামে একজন লেখেন, আশা করি একজন ব্যারিস্টার হিসেবে আপনি ইশরাক ভাইকে আরও বেশি পরামর্শ দেবেন। আইনের মধ্যে থেকে উনাকে কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে সাহায্য করবেন।  আপনার সাপোর্ট, পরামর্শ উনার অনেক বেশি প্রয়োজন।

শাকিব মিয়া নামে আরকেজন লেখেন, দুঃসময়ের ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই। এগিয়ে যাও ভাই, দেশ জাতি তোমার সঙ্গে ইনশাআল্লাহ।





 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার টিকবে না মানুষ এখনই বলছে: কর্নেল অলি আহমদ

1

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

2

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

3

চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে মা-ছেলেকে মারধরের অভিযো

4

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

5

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

6

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

7

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

8

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

9

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

10

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

11

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

12

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

13

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

14

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

15

ব্রাজিলের হার সইতে না পেরে হাসপাতালে ভক্ত

16

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

17

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

18

ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

19

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

20