আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের হার সইতে না পেরে হাসপাতালে ভক্ত

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের খবর সহ্য করতে না পেরে আলমগীর হোসেন (৩৫) না‌মে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর।

রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধুবান্ধব ও অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে দেখছিলেন আলমগীর। শুরু থেকেই তিনি দারুণ উৎসাহ-উদ্দীপনায় খেলা উপভোগ করছিলেন তিনি। তবে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলে তিনি প্রবল মানসিক আঘাত পান। কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা, অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করে মেঝেতে লুটিয়ে পড়েন।

পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখেন।

আলমগীরের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিল ফুটবল দলের নিবেদিতপ্রাণ সমর্থক। বিশ্বকাপ এলেই বন্ধুদের নিয়ে খেলা দেখতেন এবং দলের জয়-পরাজয়কে খুব আবেগের সঙ্গে গ্রহণ করতেন। এবারের বিদায় তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, অতিরিক্ত আবেগ, মানসিক চাপ বা হঠাৎ তীব্র উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। খেলাধুলা বিনোদনের বিষয় হলেও তা নিয়ে অতিরিক্ত মানসিক চাপ নেয়া উচিত নয়।

তিনি আরও বলেন, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

1

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ

2

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

3

জামায়াতের সঙ্গে আলাপ করে বিক্ষোভ মিছিল করছে আ. লীগ: রাশেদ খা

4

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

5

বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ল

6

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

7

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

8

শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

9

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

10

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

11

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

12

ভুলে নিজেদের সেনাঘাঁটির গোপন ছবি প্রকাশ করে দিল ইসরায়েল!

13

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

14

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

15

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

16

হামলার বিচার নেই, গ্রেপ্তার নেই অথচ প্রতিবাদ ঠেকাতে পথে পথে

17

এসএসসি ফলাফল: এক দশকের মধ্যে সর্বোচ্চ ফেল

18

পদ বাণিজ্য নিয়ে শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম্মার

19

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

20