আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছি : প্রতিমন্ত্রী ইশরাক

 

Brother IT Digital

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সম্প্রতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন।

অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি, গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ইশরাক হোসেন জানান, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। তিনি একজন জনপ্রতিনিধি। তার সংসদীয় আসনের মধ্যে গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক কারবারি হয়। এ নিয়ে এলাকার মানুষ বারবার তার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি পুলিশকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, পুলিশ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। তবে পুলিশ একেক সময় একেক কথা বলেছে। তাদের জনবল কম, গাড়ি নেই—এ ধরনের কথা বলা হয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে ইশরাক হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি করে। এ কারণে তার হাতে অস্ত্র ছিল।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনা মায়ের বুক শূন্য করে চলে গেলেন ফয়

1

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

2

লাশের পাশে ছাগল জবাই দিয়ে খেয়েছিলেন জিয়াউলসহ বড় অফিসাররা

3

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

4

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

5

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

6

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

7

কোন সড়কে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্ধারণ করবে সরকার

8

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

9

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

10

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

11

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু

12

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

13

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

14

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

15

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

16

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

17

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

18

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

19

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

20