আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

 

Brother IT Digital

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজ্যান্ডার নোভাক। একই সঙ্গে তেলের দাম কবে নাগাদ কমতে পারে, সেই পূর্বাভাসও দিয়েছেন তিনি।

রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ নোভাক বলেন, বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে এবং তা আরও বাড়তে পারে।

নোভাক বলেন, যদি পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে সরবরাহ পুনরায় শুরু হয়, তবে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে।

নোভাক আরও বলেন, বাজার স্থিতিশীল করার জন্য বিশ্বের হাতে থাকা তেলের মজুত ব্যবহারের সক্ষমতা ইতোমধ্যেই ফুরিয়ে আসছে।

তিনি ওই অনুষ্ঠানে আরও জানান, রাশিয়ার তেল নিয়ে প্রথম ট্যাঙ্কারটি একটি রুশ বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৯ অক্টোবর ট্রাম্প মস্কোর সঙ্গে একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন, যার আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক শিবিরের আইনপ্রণেতারা এই চুক্তির সমালোচনা করেছেন। তাদের সতর্কবার্তা হলো, এই চুক্তির মাধ্যমে রাশিয়া যে আয় করবে, তা ইউক্রেনে তাদের যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী করতে সহায়তা করতে পারে।


সূত্র: আল জাজিরা


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

1

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

2

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

3

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল

4

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

5

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদে

6

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

7

রাড্ডা ক্লিনিক সংস্কারে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা জামায়াত আমি

8

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ঢেলে সা

9

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

10

হজ প্যাকেজ নিয়ে সুখবর দিলেন বিমান প্রতিমন্ত্রী

11

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

12

'আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না' তথ্যমন্ত্রী

13

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

14

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

15

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

16

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

17

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

18

দুর্গম চরাঞ্চলসহ ভোলায় প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপস

19

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

20