আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে বৈঠক, সিলিকন ভ্যালিতে বাংলাদেশের মন্ত্রীরা

 

Brother IT Digital

মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের মন্ত্রী প্রতিনিধি দল সান ফ্রান্সিসকো সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে। সেখানে একটি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে গোলটেবিল বৈঠকসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 'সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগে' অংশ নেয়ার কথা থাকলেও তার সফরের সময়সীমা সংক্ষিপ্ত করায় তিনি ২৫ সেপ্টেম্বর রাতেই নিউইয়র্ক থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন।

এর আগে, গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর সফরে জাতিসংঘ সংশ্লিষ্ট কার্যক্রমগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সান ফ্রান্সিসকো সফরের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে সরকারের একটি পৃথক মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল সেখানে সফর করবে।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত তিন-চার মাস ধরে এই বৈঠকের প্রস্তুতি চলছিল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই উদ্যোগ নিয়েছিলেন। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসূচি পরিবর্তনের কারণে প্রতিনিধি দলটি এই সংলাপে অংশ নিচ্ছে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দাম কমে কত টাকায় বিক্রি হচ্ছে আজ

1

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

2

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

3

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

4

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

5

আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার

6

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

7

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

8

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

9

ফেঁসে গেলেন সালমান খান, আদালতে তলব

10

খাল খনন করেও বাঁচালেন কোটি টাকা, আলোচনায় ইউএনও

11

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

12

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

13

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

14

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

15

সার্কভুক্ত দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরক

16

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

17

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

18

জুলাই শহীদ দিবসে ভোলার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

19

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

20