আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

একাধিক বিয়ের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

 

Brother IT Digital

দিন যত গড়াচ্ছে, `একাধিক বিয়ে‘ নিয়ে আলোচনা-সমালোচনা ততই বাড়ছে। ইসলামের নাম ভাঙিয়ে এটাকে দ্বিধাহীন `সুন্নত‘ বলে প্রচার করছেন একটা সুবিধাবাদী চক্র। তাদের দাবি, পবিত্র কোরআনে যেহেতু স্পষ্ট ভাষায় পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তাই এতে কোনো বাধা নেই বা এটা নিন্দনীয় কিছু নয়। কিন্তু প্রশ্ন হলো আসলেই কি ইসলাম এমন বাধাহীন অনুমতি দেয় একাধিক বিয়ের? নাকি এ ক্ষেত্রেও বেধে দেওয়া হয়েছে শরিয়তের সুনির্দিষ্ট বিধি? এ নিয়ে আলোচনা করেছেন জনপ্রিয় আলেম ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

চলতি বছরের ৯ মে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ‘একাধিক বিয়ে করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবেন?’ শিরোনামে একটি আলোচনা আপলোড করেছেন নন্দিত এই স্কলার। এনপিবি নিউজের পাঠকদের জন্য এখানে সে আলোচনার সারাংশ তুলে ধরা হলো।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামে পুরুষের জন্য একাধিক বিয়ে অনুমোদন দেওয়া হলেও, সেইসঙ্গে জুড়ে দিয়েছে সমতা রক্ষার শর্ত।

তিনি জানান, সকল স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে হবে-

প্রথমত, স্ত্রীদের ভরণপোষণ করার শক্তি ও সামর্থ্য থাকতে হবে, সার্বিকভাবে। দ্বিতীয়ত, শুধু সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্যও থাকতে হবে।

আল্লাহ বলেছেন, যার এই আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাবে, আরেকজনের খোঁজ নেবে না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণপোষণ দিতে গিয়ে একজনকে বেশি দেবে আরেকজনকে দেবে না, তাহলে তার জন্য একটি বিয়েই যথেষ্ট। একটির বেশি করা তার জন্য জায়েজ নয়। এটাই হলো মৌলিক কথা। (সুরা নিসা, আয়াত: ০৩)

বক্তব্যে তিনি বলেন, দ্বীনের বিভিন্ন বিষয়কে হাস্যকর ও বিতর্কিত প্রমাণ করার জন্য আমাদের অনেকের অপরিপক্ব আচার-আচরণ ও ভূমিকার যেমন দায় আছে, তেমনি অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টাও চলছে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে কিছু মানুষ বিভিন্নভাবে এই কাজ করে যাচ্ছে, এটা আমরা জানি।

শায়খ আরও জানান, আজ থেকে ৩০-৪০ বছর আগের বাংলাদেশের বাস্তবতা দেখলে দেখা যায়, গ্রামে-গঞ্জে-শহরে একাধিক বিয়ের ঘটনা অহরহ হয়েছে। অনেক বড় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার মানুষ, সাধারণ শিক্ষিত মানুষজনের মধ্যে এটা ব্যাপকভাবে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয়নি। কিন্তু এখন একাধিক বিয়ে করে এক স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়- এরকম বৈষম্যমূলক অনাচার যেমন হচ্ছে, তেমনি এটাকে আরও রঙ চড়িয়ে তিলকে তাল বানিয়ে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান এই প্রপাগান্ডায় পা দিয়ে ফেলেন।

আলোচনার শেষ পর্যায়ে, আল্লাহর কাছে শরিয়তকে সঠিকভাবে অনুধাবনের তাওফিক কামনা করেন তিনি। সেইসঙ্গে, একাধিক বিয়েকে ছেলেখেলা, তামাশা বা মনের খায়েশ পূরণের অস্ত্রে পরিণত করে দ্বীনকে, দ্বীনের বিধানকে, শরিয়তের বিধানকে হাস্যকর বিষয়ে পরিণত করা যাবে না বলেও সর্বশ্রেণীর মুসলিমদের সতর্ক করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন

1

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

2

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

3

ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, নিখোঁজ ১

4

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

5

দীর্ঘ অপেক্ষার অবসান, ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরির যাত্রা শু

6

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

7

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

8

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

9

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

10

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

11

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

12

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

13

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

14

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

15

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

16

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

17

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

18

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

19

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

20