আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরীক্ষার খাতায় উত্তর না লিখে সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র

 

Brother IT Digital

ফরিদপুরের মধুখালীতে এইচএসসি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে বউ চেয়েছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। এ ছাড়া পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে লেখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।


এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


ওই শিক্ষার্থী উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন।


কলেজ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশ নিয়ে তিনি প্রশ্নের উত্তর না লিখে খাতায় বউ চেয়ে একটি লেখা লেখেন। সেখানে তিনি লেখেন, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।... তাই আমি সরকারকে বলতে চাই (আমার বন্ধুদের) একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’


এ ছাড়া পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, ওই পরীক্ষায় ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তিন-চার দিন আগে খাতা মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর খাতায় এসব লেখা দেখতে পান তিনি। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান।


তিনি বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের লেখা প্রত্যাশিত নয়। বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক।


মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।


এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আগে তার জানা ছিল না। কলেজ কর্তৃপক্ষও তাকে কিছু জানায়নি। এখন বিষয়টি জেনেছেন। গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

1

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

2

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

3

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

4

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

5

ভাইরাল সেই বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

6

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

7

আবারও বন্ধ ইন্টারনেট, দিল্লিতে কী ঘটছে?

8

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

9

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোরহানউদ্দিনের হালিমা

10

‘মায়ের খুনের নেপথ্যে মাস্টারমাইন্ড রয়েছে’

11

শশীভূষণ থানা পুলিশের অভিযানে দুই মাদকসেবী গ্রেপ্তার

12

ভোলায় ভাইরাল হওয়া সেই অসুস্থ চিকিৎসক পেলেন সম্মাননা

13

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

14

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

15

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

16

বলাৎকার ও ধর্ষণের বিরুদ্ধে আলেম সমাজের বড় অংশকে সোচ্চার হতে

17

একাধিক ছবি পোস্ট করে বিদ্যা সিনহা মিমের আত্মবিশ্বাসী বার্তা

18

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

19

সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

20