আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোদির পদত্যাগপত্র নিয়ে যা বলল ভারত সরকার

 

Brother IT Digital

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) এই পদত্যাগপত্রকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে দেশটির ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমসের। ভাইরাল হওয়া নথিতে অশোক চক্রের প্রতীক এবং প্রধানমন্ত্রী মোদির স্বাক্ষর সদৃশ চিহ্ন ছিল। সেটিতে দাবি করা হয়, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা’ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন।সংবাদ প্রতিবেদন

তবে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্টচেক ইউনিট এ দাবিটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনও পদত্যাগপত্র জারি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পিআইবি উল্লেখ করে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এরকম কোনও চিঠি জারি করেননি এবং এতে তার কোনও স্বাক্ষরও নেই।’

পদত্যাগপত্রটি অনলাইনে শেয়ার করার আগে নেটিজেনদের সরকারি উৎসের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে পিআইবি।

এর আগের দিনই মোদির একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে দেখা যায়, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের হুমকি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। বিকৃত সেই ভিডিওগুলো নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিল পিআইবি ফ্যাক্টচেক ইউনিট।

তারা বলেছিল, ‘অনলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি।’

সংস্থাটি জানায়, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এবং সেগুলো প্রধানমন্ত্রীর প্রকৃত বক্তব্য নয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

1

ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

2

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

3

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

4

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা

5

আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

6

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

7

নিষিদ্ধ চায়না দুয়ারীর বিস্তারে মারাত্মক হুমকিতে জলজ জীববৈচিত

8

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

9

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

10

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

11

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

12

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

13

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

14

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

15

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

16

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

17

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

18

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

19

বোরহানউদ্দিনে চোখ উপরে পেলে যুবককে নির্যাতন, গ্রেফতার ১

20