আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেবে সরকার

 

Brother IT Digital

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে। খেলাধুলায় পেশাদারিত্ব তৈরি এবং তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ইতোমধ্যে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও খেলোয়াড়কে এ সুবিধার আওতায় আনা হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখার লক্ষ্য রয়েছে সরকারের।

আমিনুল হক আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস সাইকোলজি ও স্পোর্টস মেডিসিনের মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খেলাধুলার পাশাপাশি ক্রীড়াভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

1

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

2

চরফ্যাশনে জমি বিরোধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

3

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

4

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

5

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন ইসি সচিব

6

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

7

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

8

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

9

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

10

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

11

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

12

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

13

সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী সত্যি করলেন হ্যারি কেইন, শঙ্কায়

14

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

15

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

16

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

17

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

18

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, আছে ভূমিধসের আশঙ্কা

19

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিল

20