আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

 

Brother IT Digital

ভোলার বাজারে হঠাৎ করেই বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার খরচ আরও বেড়ে গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজির দাম আগের তুলনায় দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচ, টমেটো ও করলার। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা, টমেটো ১৫০ টাকা ও করলা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পটল ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৮০ টাকা, আলু ২২ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর, কলা, কুমড়া, ঢেঁড়সসহ অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি ও বন্যাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতা রুহুল আমিন ও সিরাজুল ইসলাম বলেন, মাত্র দুই দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

তবে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে কৃষকরাও ক্ষতির মুখে পড়েছেন। পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

কিছু ক্রেতা অভিযোগ করেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর কারণে বাধ্য হয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করা হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। দ্রুত বাজার তদারকি জোরদার করে দাম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সাধারণ ক্রেতারা।

এ বিষয়ে ভোলা কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কারও বেশি দামে বিক্রির সুযোগ নেই।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি

1

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

2

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

3

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

4

যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম

5

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

6

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

7

চর কুকরি-মুকরিতে জলবায়ু অভিযোজন বিষয়ক লেসন লার্নিং কর্মশালা

8

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

9

মামুনুল হককে নিয়ে এমপির বক্তব্য এক্সপাঞ্চ, নিজের মন্তব্যও বা

10

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

11

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

12

বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

13

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

14

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

15

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

16

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

17

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

18

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

19

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

20