আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চোপড় নিয়ে গেল চোর

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকায় এক প্রবাসীর খালি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। তবে ঘরে মূল্যবান কোনো জিনিসপত্র না পেয়ে চোরেরা ব্যবহার্য হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর নিয়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়ির মালিক রিপন দত্ত কাতার প্রবাসী। তার স্ত্রী বিথি দত্ত (২৫) গর্ভবতী হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য কিছুদিন আগে চট্টগ্রাম শহরে বাবার বাড়িতে চলে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা খালি ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

ভুক্তভোগীর ভাই সুমন দত্ত বলেন, “আমার ভাই বিদেশে থাকেন। ভাবি গর্ভবতী হওয়ায় বর্তমানে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন। ঘরে তেমন মূল্যবান কোনো জিনিসপত্র না থাকায় চোরেরা রান্নার কাজে ব্যবহৃত হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গেছে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

1

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যম

2

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না

3

দুপুর থেকে সর্বোচ্চ ২৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা

4

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

5

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

6

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস

7

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

8

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

9

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

10

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

11

লালমোহনে ৫৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

12

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

13

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

14

শশীভুষনে ইয়াবা সহ দক্ষিণ আইচার মাদক ব্যবসায়ী তমাল গ্রেফতার

15

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

16

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে:

17

সালমানের স্টুডিও ভাঙচুরে বিএনপিকে নিয়ে আসিফের স্ট্যাটাসে বিস

18

দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

19

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

20