আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে কৃষক কার্ড প্রণয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন



মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ১ নম্বর বদরপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বদরপুর ইউনিয়ন ব্লকের চরকচ্ছপিয়া এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, ফয়সল তালুকদার এবং বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হাওলাদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির মাধ্যমে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে কৃষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, কেন গুপ্ত বলেন : গোলাম পরওয়ার

1

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

2

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

3

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

4

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

5

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

6

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

7

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

8

ইনসুলিনেই হতে পারে মৃত্যু, কীভাবে চিনবেন টাইপ-৫ ডায়াবেটিস

9

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

10

এইচএসসিতে ‘প্রক্সি’ দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের সাজা

11

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

12

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

13

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

14

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

15

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

16

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

17

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

18

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

19

আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ

20