আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ৭ ঘন্টায় চারজনের ম র দে হ উদ্ধার

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় পৃথক তিনটি ঘটনায় একদিনে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক যুবক ও দুই সহোদর ভাই। এসব ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার চ্যানেল ভোলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নাহিদ নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নাহিদ ওই এলাকার নাজিম মিয়ার ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার খবর পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়ির আঙিনার একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে।

একই সময় দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে রাকিব হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার নূরনবী মিয়ার ছেলে। পুলিশের ধারণা, ভোররাতে সুপারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে, বেলা ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল রহিম ও রাকিব হোসেন নামের দুই সহোদরের মৃত্যু হয়। তাঁরা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুই ছেলেকে সঙ্গে নিয়ে কাচিয়া ইউনিয়নের ওই এলাকায় গাছ কাটতে গিয়েছিলেন আলম মিয়া। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর দুই ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান আলম মিয়া।

একই দিনে জেলার তিন উপজেলায় পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক ইলিয়াস ও প্রতিমন্ত্রী নূরের ‘বাকযুদ্ধ’

1

ভারত থেকে সৈয়দপুরে এলো ১৮টি রেলকোচের প্রথম চালান

2

চরফ্যাশনে কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

3

হাসিনা চাইলেই কি ফিরতে পারবেন দেশে, ভারত কি দেবে?

4

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

5

মনপুরার মৎস্য কর্মকর্তা “বাকি টাকা মাগরিবের আগে পাঠাই দিয়েন

6

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

7

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

8

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

9

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

10

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

11

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

12

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

13

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

14

৫৩ বছরে নয়টি পে-স্কেল, বর্তমানের সঙ্গে বেতনের পার্থক্য

15

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

16

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প

17

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

18

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই রায়হানের

19

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

20