আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক



চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, ব্যাভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো এখানে জেনা ও ব্যাভিচারের আইন আছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যাভিচার ও জেনার সাথে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।

তিনি বলেন, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউ মাউ শুরু করবে- আমরা এই সরকারকে ফেলে দেবো। কিন্তু সরকারকে ফেলে এতো সোজা নয়।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গতকালকে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যাবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের কাজে সেই মিল নাই।

তিনি আরও বলেন, আজকে আমরা জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাদান কর্মসূচি ডিটিলাইজেশন শুরু করছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রম শেষ হলে হাসপাতালে শিশু থেকে শুরু করে প্রতিটি রোগীর ডিজিটালাইজেশনে হবে। এতে করে তাদের চিকিৎসার হিস্টোরি হাসাপাতালে জমা থাকবে। এই সিস্টেমের মধ্যে আমাদের হাসপাতালে ফার্মেসি চলে আসবে। ফলে রোগীদের কি পরিমাণ ওষুধ দিচ্ছি এবং কি পরিমাণ ওষুধ জমা আছে সেটাও এই ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবে। প্যাথোলজিক্যাল টেস্ট, এক্সরে থেকে শুরু করে সকল টেস্টের রিপোর্ট ডাক্তারের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং রোগীও তার একটি কপি পাবে। এই কাজটি আমরা দীর্ঘদিন থেকে করার চেষ্টা করছিলাম অবশেষে আজকে শুরু করতে পারলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিল প্রমুখ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড: তদন্তে মিলল ভিন্ন তথ্য, শিক্ষিকা বরখাস

1

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

2

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

3

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

4

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা

5

ভোলা–বরিশাল সেতু প্রকল্পে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ উ

6

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

7

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

8

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরি

9

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

10

সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উ

11

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

12

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

13

বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

14

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

15

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

16

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

17

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

18

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

19

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

20