আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।”

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটিকে তিনি ‘মাফিয়া দল’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তাই তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত হলেও সরকার এটিকে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়ভাবে কাজ করছে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে নেওয়া পদক্ষেপের কারণেই দুবাইয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে দ্রুতই ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, একসময় জনগণের মধ্যে ধারণা ছিল পুলিশ নিষ্ক্রিয়। কিন্তু বর্তমানে পুলিশ বাহিনী দায়িত্বশীলভাবে কাজ করছে এবং তাদের প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

1

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

2

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আ

3

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

4

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

5

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

6

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

7

মেঘনা নদী নীরব হলে কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

8

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

9

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

10

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

11

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

12

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

13

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

14

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

15

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

16

বিএনপির সঙ্গে যুক্ত অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি

17

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

18

ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

19

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

20