আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ২৫



চ্যানেল ভোলা: মধ্যরাতে পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই সাংবাদিক, পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার ( জুলাই) দিবাগত রাত টার দিকে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।

আহত সাংবাদিকরা হলেন, আমার দেশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিমন ইসলাম এবং দৈনিক সময় এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রায়।

শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের আইন ভূমি প্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলামের মেস থেকে একজোড়া জুতা চুরি হয়। সিসিটিভি ফুটেজে স্থানীয় মাইকেল নামে এক ব্যক্তিকে চুরির সঙ্গে জড়িত দেখা গেলে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মারধর করেন।

এর প্রতিবাদে কয়েক শিক্ষার্থী হামলাকারীদের খুঁজতে মুরগিটোলা মোড়ে জড়ো হন। হামলাকারীরা একটি বাসায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীরা ওই বাসা ঘেরাও করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থী দায়িত্ব পালনরত দুই সাংবাদিক আহত হন।

আহত সাংবাদিক লিমন ইসলাম বলেন, ‘ঘটনার ছবি ভিডিও ধারণ করতে গেলে এক পুলিশ কর্মকর্তা আমাকে লাঠিপেটা করেন। এতে আমার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আযহারুল নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হলে আমার মাথায় আঘাত লাগে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে জানিয়েছেন, স্থানীয় এক ব্যক্তি এক জবি শিক্ষার্থীকে মারধরের পর পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নেওয়ার চেষ্টা করে। তবে উপস্থিত শিক্ষার্থীদের একটি অংশ অভিযুক্তকে মারধর করতে উদ্যত হয় এবং তাকে থানায় নিতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা মুরগিটোলা মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

পুলিশের ডেমরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মীর মুহসিন মাসুদ বলেন, জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়। পুলিশ মাইকেল আশিকুর রহমান আশিক নামে দুজনকে আটক করে। তাদের থানায় নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। ঘটনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, রাতে এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধের একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

1

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ

2

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

3

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

4

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

5

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

6

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

7

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

8

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

9

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

10

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

11

স্ত্রী মশা দমনে ৬ লাখ পুরুষ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

12

পুলিশ ও আসামির গায়ে একই শার্ট, কারণ জানালেন সেই কর্মকর্তা

13

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

14

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

15

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল

16

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

17

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

18

জুলাই থেকেই পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন যেভাবে পাবেন চাক

19

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

20