আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত

 

Brother IT Digital

জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ৩৬ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ভোলা সদর ফুডল্যান্ড মিলনায়তনে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ।

‎‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি ও প্রতিষ্ঠাতা নেওয়াজ শরীফ এবং আবিদ হোসেন রাজু ।

‎‎এ সময় অনুষ্ঠান ভিজিট করেন জাগো ফাউন্ডেশনের জনাব মোঃ জাকারিয়া আলম,যুব সমন্বয়কারী

‎‎কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

‎‎আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন পরিবেশ তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

‎‎আয়োজকদের মতে, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত করাই নয়, বরং সেসব সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে মতামত প্রকাশ করা এবং ইতিবাচক পরিবর্তনে উদ্যোগী হওয়ার সক্ষমতা তৈরি করাও এ কর্মশালার অন্যতম লক্ষ্য।‎

‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। উদ্যোগটির লক্ষ্য তরুণ-তরুণীদের সম্পৃক্ততার মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

‎


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ও আসামির গায়ে একই শার্ট, কারণ জানালেন সেই কর্মকর্তা

1

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

2

কার কার দুঃখ মেঘনা আলম

3

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

4

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

5

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

6

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

7

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

8

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক

9

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

10

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

11

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

12

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

13

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

14

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় মেঘনা আলম

15

শশিভূষণ মানবিক টিমের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

16

জামায়াত এমপির সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও

17

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

18

মনপুরার নারী শিক্ষায় নতুন আশা, সরকারিকরণের পথে মহিলা কলেজ

19

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

20