আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক

 

Brother IT Digital

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক

মো. মামুন হাজী, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

বৈঠকে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। গভীর রাতেও যখন আপনাদের বিপদে-আপদে ডাক পেয়েছি, সাধ্যমতো ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছি। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই সম্পূর্ণ বিনা খরচে নিরপেক্ষ ও ন্যায়সংগত সালিশের ব্যবস্থা করব। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করব। দল-মত নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা রক্ষা করে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

1

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

2

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

3

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

4

শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে: প্রতিমন্ত্রী টুকু

5

৭ দিনের আলটিমেটাম বোরহানউদ্দিনে বিএনপি নেতা মফিজ হাওলাদারের

6

ভোলায় ইউএইচএফপিওদের সঙ্গে ড্যাবের মতবিনিময় সভা

7

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

8

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

9

জামায়াতের মিছিলে হামলা, চলছে ব্যাপক সংঘর্ষ

10

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়

11

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরে হাবুডুবু খেল শিশু

12

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

13

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

14

তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

15

চরফ্যাশনে বাড়ছে হামের সংক্রমণ, নয়জন ভর্তি

16

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

17

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

18

ঘরের কাজে ব্যস্ত ছিলেন মা পানিতে ডুবে মা'রা গেল সন্তান

19

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

20