আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় তথ্যমন্ত্রী পার্থর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ভোলার অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৭ নভেম্বর) ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া ও বাপ্তা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

অর্থাভাবে যারা চিকিৎসকের কাছে যেতে পারেন না, এমন দরিদ্র ও অসচ্ছল মানুষ ক্যাম্প থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির কাছাকাছি এমন চিকিৎসাসেবার ব্যবস্থা হওয়ায় তাদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় দুটোই কমছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখারও দাবি জানান তারা।

জানা গেছে, ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।

দ্বিতীয় পর্যায়ের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুর নবী, স্বেচ্ছাসেবক পার্টির ভোলা জেলা আহ্বায়ক হোসেন মিঝি, যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা সদস্যসচিব আবুল বাশার বুলবুল, মো. নাজিম সরদার এবং উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক পারভেজ অনুপম দত্তসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ভোলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

1

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

2

ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

3

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

4

ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ

5

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

6

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

7

মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয় : রাশেদ খান

8

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

9

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

10

কর্মী ছাঁটাই করে ‘এআই নির্ভর’ মেটা

11

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

12

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

13

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, কড়া জবা

14

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

15

ভোলার রাজাপুরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন

16

স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

17

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

18

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্

19

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

20