আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলার সংবাদকর্মীদের একদিনের প্রশিক্ষণ সম্পন্ন

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সংগ্রহ, পরিবেশন ও মাঠপর্যায়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চ্যানেল ভোলার সংবাদকর্মীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চ্যানেল ভোলার স্থায়ী কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মনপুরা, দক্ষিণ আইচা, শশীভূষণ, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, দৌলতখান ও ভোলা সদরসহ বিভিন্ন উপজেলা ও থানা এলাকার সংবাদকর্মীরা অংশ নেন।

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই, মাঠপর্যায়ে দায়িত্ব পালন এবং পেশাগত মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের সুবিধার্থে সংবাদ পরিবেশনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি অংশগ্রহণকারী সংবাদকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জোরদার করতে সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সংবাদকর্মীদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নির্ভুল, তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সহায়ক হবে।

তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে চ্যানেল ভোলার সংবাদকর্মীরা নিজ নিজ এলাকায় আরও দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম আকতার আকাশ, বার্তা সম্পাদক মো. সবুজ ও প্রধান প্রতিবেদক ইব্রাহিম রাব্বিসহ আরো অনেকে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

1

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

2

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

3

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

4

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

5

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

6

স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ

7

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

8

ভারী বৃষ্টির কারণে মক্কায়, ‘রেড অ্যাল্যার্ট’ জারি

9

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

10

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

11

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

12

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপন করব

13

ভোলা-বরিশাল সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার

14

ইলিশা সমাজ কল্যানের উদ্যাগে ভোলায় অনিবন্ধিত হতদরিদ্র জেলেদে

15

মনপুরায় ৫ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ

16

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

17

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

18

জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না: হুইপ অপু

19

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

20