আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর নতুন হার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো বিদেশিদের জন্য ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। আগামী ১ জুলাই থেকে নতুন এ ফি কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একক প্রবেশ (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি বর্তমানের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাচ্ছে।

সোমবার (২২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নতুন হার অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসার ফি তিন হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে। একইভাবে বহুবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) ভিসার ফি ছয় হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শুক্রবার সাংবাদিকদের জানান, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে ভিসা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে বিদেশি পর্যটক আগমনে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে সরকার মনে করে না।

বিশ্লেষকদের মতে, দুর্বল ইয়েন এবং করোনা মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হয়ে ওঠায় জাপানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশটিতে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এর আগে গত মে মাসে জাপানের উচ্চকক্ষ বিদেশিদের জন্য প্রযোজ্য বিভিন্ন প্রশাসনিক ফি বৃদ্ধির একটি বিল অনুমোদন করে।

নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমতির (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে, যা আগের সীমার তুলনায় ৩০ গুণ বেশি।

এ ছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন কিংবা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন ফিও বাড়ানো হয়েছে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ ইয়েন পর্যন্ত ফি দিতে হবে, যেখানে বর্তমানে এই ফি ১০ হাজার ইয়েন।

জাপান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি উন্নত অর্থনীতির অন্যান্য দেশের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে মুদ্রাটি প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বাধা পেরিয়ে এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

1

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

2

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

3

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

4

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

6

বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা

7

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা

9

দুই হত্যাচেষ্টা মামলায় ভোলার সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দ

10

অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বালু বসতঘরে, দুর্ভোগে মনপুরাবাসী

11

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

12

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

13

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

14

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

15

জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

16

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

17

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

18

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

19

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান

20