আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

 

Brother IT Digital

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে সরে এসে আবারও আলোচনার পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে সোমবার নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হরমুজ প্রণালীসংক্রান্ত বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে তিনি মনে করছেন। পাশাপাশি, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও অগ্রগতি হবে বলে তার আশা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পরিস্থিতি সামরিক সংঘাতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তবে সম্ভাব্য ওই আলোচনার সময়সূচি বা এজেন্ডা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল: পেনশনের হারে বড় পরিবর্তন

1

ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

2

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

3

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

4

আওয়ামী লীগের টাকা আছে কিন্তু খারাপ কিছু করার সক্ষমতা নেই : ড

5

বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

6

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

7

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ চরফ্যাসশনের তরুণ গ্রেপ্তার

8

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

9

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

10

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

11

৬ মাস পর খোলা হল পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে গণনা

12

ভাইরাল রিকশাচালক সাগরের পাশে দাঁড়ালেন চরফ্যাশনের মিজান হাওলা

13

প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজার

14

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

15

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

16

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

17

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

18

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার ৩ কারণ ব্যাখ্যা করলেন রুমি

19

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনত

20