আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

 

Brother IT Digital

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার ক্ষেত্রেও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেট ৪০০ টাকা, ১৮ ক্যারেট ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৮ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

1

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

2

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

3

ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

4

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বি

5

আজ মা পরীর জন্মদিন

6

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

7

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

8

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

9

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

10

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, শোকে স্তব্ধ বোরহা

11

চরফ্যাশনের মেয়ে আমেনাকে হ ত্যা র ১৪ বছর পর স্বামীর মৃ'ত্যু'দ

12

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

13

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

14

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

15

সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উ

16

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

17

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

18

প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে

19

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

20