আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ভোলা শহরে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি



ভোলা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘যুবসমাজকে বাঁচান, জাতিকে বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ভোলা শহর শাখার উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি হাসনাইন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন শহর শাখার সেক্রেটারি তাহসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে একটি সাইকেল র‍্যালি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কালীবাড়ি রোড, টাউন স্কুল এলাকা, ভোলা সদর হাসপাতাল গেট, যুগীরগোল, উকিলপাড়া, বাংলা স্কুল মোড়, কালীনাথ রায়ের বাজার হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। তাই মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক তরুণ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে সুস্থ ধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র‍্যালি, গণসচেতনতামূলক প্রচারণা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

1

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: প

2

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

3

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

4

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

6

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

7

হঠাৎ ‘অস্বাভাবিক’ বাড়তি বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দ

8

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

9

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

10

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

11

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

12

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

13

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

14

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এমভি বাংলার জয়যাত্রা

15

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

16

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

17

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর!

18

অভিন্ন প্রশ্নপত্রে কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

19

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

20