আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাস জুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চলমান কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামী ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে।

বুধবার সিলেট নগরীর জেলরোডস্থ একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এনসিপির সিলেট জেলা আহবায়ক মো. জুনেদ আহমদ।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদবিশ্লেষণ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়। পরদিন ৩১ জুলাই কর্মসূচি অনুষ্ঠিত হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়।

এছাড়া ৩০ জুলাই সকাল গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে শহীদ পরিবারের সাথে মতবিনিময়, এরপর পাঁচ মাইল এলাকায় আহ্বায়কের বাসায় মধ্যাহ্নভোজ-এর কথা রয়েছে।

জুনেদ আহমদ জানান, পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, স্থানীয় সমস্যা সম্পর্কে জানা এবং দলীয় বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আশা করছে দলটি।

জুলাই মাসজুড়ে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই উপজেলা পর্যায়ের এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচি চলাকালে প্রশাসন সহযোগিতা কামনা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

1

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

2

বরের গাড়ি থেকে অপহৃত সেই নববধূর ভিডিও বার্তা

3

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

4

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

5

এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আইনমন্ত

6

ভোলায় পানিতে ডুবে প্রাণ হারাল দুই শিশু

7

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

8

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

9

আমার নসিবে জাহান্নাম থাকলে আমি যাব

10

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

11

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

12

সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প

13

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

14

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

15

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

16

মনপুরায় ঝুঁকিপূর্ণ ভবনে ৪৮৭ শিক্ষার্থীর পাঠদান, আতঙ্কে শিক্ষ

17

ভোলায় ইজারার সীমার বেশি বালু উত্তোলন করা যাবে না: চেম্বার আদ

18

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

19

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

20