আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্ষ

 

Brother IT Digital

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের শেষভাগ থেকে শুরু করে পরবর্তী দশকজুড়ে পর্দায় রাজত্ব করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তবে সময়ের পরিক্রমায় ও বাস্তবতার কারণে ধীরে ধীরে রূপালী পর্দার আলো থেকে তিনি দূরে সরে যান। দীর্ঘদিন ধরেই এই তারকা অভিনয় থেকে বিরতি নিয়ে পুরোপুরি অন্তরালে রয়েছেন।

সম্প্রতি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন পপি। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়জীবন পেছনে ফেলে বাকি জীবনটা ধ্যানে ও ধর্মচর্চায় কাটাতে চান। অতীতে ‘যত পাপ কামিয়েছেন’, তা ধুয়েমুছে পৃথিবী থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে, তিনি নিজের এত বছরের অভিনয়জীবনকে ‘পাপ’ মনে করছেন। এই মন্তব্য সামনে আসার পর থেকেই বিনোদন অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা।

পপির এই অবস্থান নিয়ে মুখ খুলেছেন ছোট ও বড় পর্দার তারকা এবং সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। তিনি প্রসঙ্গ টেনে মনে করিয়ে দেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর কথা, যিনিও একসময় অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হওয়া এবং নিজের আগের ছবিগুলো মুছে ফেলার আকুতি জানিয়েছিলেন- যদিও পরবর্তীতে তাকে আবারও অভিনয়ে দেখা গিয়েছিল।

সোমবার এক ফেসবুক পোস্টে জয় পপিকে খোঁচা দিয়ে লেখেন, মৌসুমী ও পপির পর এখন যদি শাবনূর ও পূর্ণিমাও একই কথা বলেন, তবে একটি পুরো জেনারেশনের কথা পূর্ণ হয়। তারা যে অভিনয়কে 'গুনাহ' বুঝতে পেরেছেন, সে বিষয় তুলে ধরে জয় প্রশ্ন তোলেন- তারকারা নিজেরা সুবিধা বুঝে ভুল উপলব্ধি করলেও, যেসব ভক্ত না বুঝে তাদের ভালোবাসল এবং 'গুনাহ' করল, তাদের কী হবে?

বর্তমানে যারা জনপ্রিয়, তারাও ভবিষ্যতে সব গুছিয়ে নিয়ে শেষ বয়সে এভাবে হজে বা আল্লাহর পথে আসার বক্তব্য দেবেন কি না- সেই প্রশ্নও রাখেন তিনি।

উল্লেখ্য, ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে পপি সংবাদমাধ্যম ও চলচ্চিত্রপাড়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। গত বছর অক্টোবরে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সেটি বেশ কয়েক বছর আগের নির্মাণ করা। এমনকি ছবিটির প্রচারণা বা মুক্তির সময়েও পপিকে কোথাও দেখা যায়নি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

1

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

2

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

3

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

4

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

5

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

6

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

7

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

8

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

9

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

10

পাহাড়ি রাস্তায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ভোলার জামির

11

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই:

12

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

13

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

14

বিশ্বকাপ ফাইনালের গড় টিকিটের দাম প্রায় ১৪ লাখ টাকা

15

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

17

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভি

18

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

19

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

20